দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার (২৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
আরাঘচি বলেন, মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিলের পর যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্য অর্জন করতে পারেনি। সে কারণেই ট্রাম্প আলোচনার এই অনুরোধ জানিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন আব্বাস আরাঘচি। বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়তায় সম্ভাব্য সবকিছু করার আশ্বাস দিয়েছেন পুতিন।
রুশ গণমাধ্যমের বরাতে পুতিন বলেন, ‘আমরা এমন সবকিছু করব যা আপনাদের স্বার্থে এবং এই অঞ্চলের মানুষের স্বার্থে কাজ করে, যাতে যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠা করা যায়।’
এমএস/